বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে ৭ দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৮১ বার পড়া হয়েছে
বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখতে ৭ দিনের সফরে নিজ জেলায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ৭ দিনের সফরে আজ নিজ জেলা কিশোরগঞ্জে গেছেন। সফরকালে নিজ জেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন তিনি।

গতকাল (১২ নভেম্বর) বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে রাষ্ট্রপ্রধান তার পৈতৃক বাসভবন মিঠামইনে পৌঁছান। তার স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর সাথে রয়েছেন।

প্রায় দুই বছর আগে মহামারী কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর এটি তাঁর নিজ শহরে প্রথম সফর। রাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখানে জেলা পরিষদের নতুন ডাক বাংলোয় রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার” দেওয়া হয়।

আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী কর্মসূচীর প্রথম দিনে ঘোড়াউত্রা নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরের সঙ্গে হাওরগুলোর সংযোগ স্থাপনকারী ৩৬৫ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, রাষ্ট্রপতি আগামী ১৮ নভেম্বর ঢাকা ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com