শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
চিলির হারে বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা

সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে জিততে না পেরে বিশ্বকাপ নিশ্চিত হয়নি আর্জেন্টিনার। তবে এবার চিলির বিপক্ষে ইকুয়েডরের জয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেল আলবেসিলেস্তাদের।বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম্যাচটিতে ইকুয়েডরের বিপক্ষে ২-০ ব্যবধানে হারে চিলি।

 

এর আগে সান হুয়ানে ব্রাজিলের বিপক্ষে ৪২টি ফাউলের ছন্দহীন ম্যাচে গোলশূণ্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ ম্যাচে জয় পেলেই বিশ্বকাপ আগেই নিশ্চিত হয়ে যেতো মেসিদের। তবে কিছুক্ষণ পরেই দিনের আরেক ম্যাচ সুখবর এনে দেয় তাদের। ইকুয়েডরের বিপক্ষে চিলির হারে লাতিন আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে আগামী বিশ্বকাপে উঠে যায় আর্জেন্টিনা।

১৩ ম্যাচ খেলে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা। আগের ম্যাচেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

তিনে থাকা থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ১৭ করে পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে কলম্বিয়া ও পেরু। ১৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে চিলি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com