রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬৬ বছর বয়সে বধূবেশে নজর কাড়লেন রোজিনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
৬৬ বছর বয়সে বধূবেশে নজর কাড়লেন রোজিনা

৬৬ বছর বয়েস বধূ সেজে তাক লাগিয়ে দিয়েছেন আশির দশকের ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা রোজিনা। সামাজিক মাধ্যমে তার ছবিটি এখন ভাইরাল।

কোনো নাটক বা সিনেমার জন্য নয় রোজিনার এমন সাজ নয়। জানা গেছে, একটি ফটোশুটের জন্য এমন রূপে ক্যামেরাবন্দি হয়েছেন কিংবদন্তি এই অভিনেত্রী।রোজিনা বলেন, নতুন রূপে নিজেকে দেখে খুব ভালো লাগছে। কতোটা ভালো লাগছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছে, আমি সেই আশির দশকে চলে গিয়েছি।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রোজিনা। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর অসখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন পেয়েছেন রোজিনা। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’।

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ অনেকে। অভিনয়ও করছেন রোজিনা নিজেও।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com