রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার সিরিয়াল

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার সিরিয়াল

গত কয়েক দিনে কলকাতার একাধিক বাংলা সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া গেছে। শ্রীকৃষ্ণভক্ত মীরা, সাঁঝের বাতি ২ শেষ হলো, তা তো পরিষ্কার। আগামী কয়েক দিনের মধ্যেই শ্রীময়ীর সফরও শেষ হবে বলে জানা গেছে। এর মাঝেই আরো এক ধারাবাহিকের জার্নি মাঝপথেই থমকে গেল। এন্টারটেন বাংলার শো ‘সাগরজ্যোতি’র। গত ২৩ অগস্ট থেকে সফর শুরু হয়েছিল ‘সাগরজ্যোতি’র। তবে তিন মাস যেতে না যেতেই শেষ হলো।

প্রযোজনা সংস্থা এসভিএফের ব্যানারের এই সিরিয়ালে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাহুল দেব বসু এবং নবনীতা মালাকার। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রাহুলদেব। এর আগে ‘বাজলো তোমার আলোর বেণু’র মতো হিট মেগার মুখ দেখেছেন তিনি। কিন্তু সেই জনপ্রিয়তাও কাজে এলো না। একেবারে নতুন চ্যানেলে খুব বেশি কিছু করে দেখাতে পারেননি রাহুল দেব-নবনীতারা। টিআরপি শুরু থেকেই থেকেছে তলানিতে। আর এবার সাগরজ্যোতির সফর শেষের ঘোষণা করে দিলেন অভিনেতা নিজেই।

 

শুধু রাহুল দেব বা নবনীতাই নয়, এই ধারাবাহিকে বাংলা টেলিভিশনের একাধিক পরিচিত মুখ কাজ করেছেন। চান্দ্রোয়ী ঘোষ, বিকাশ ভৌমিক, কল্যাণী মণ্ডল, আইভি বন্দ্যোপাধ্যায়, শ্রীতমা, সৌমক বসু, সায়ন্তনী মল্লিক, রূপসা মণ্ডল, অনন্যা সেনগুপ্তকে দেখা গেছে শো-তে। সফল ব্যবসায়ী সাগর এবং তাঁকে রোল মডেল করে এগিয়ে চলা জ্যোতির সম্পর্কের টানাপড়েন ফুটে উঠেছে এই ধারাবাহিকে।

সফর শেষে মন খারাপ রাহুল দেবের। তিনি সহকর্মী অনন্যা সেনগুপ্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সাগরজ্যোতি শেষ হচ্ছে, এটা অনন্যা আর আমার একসঙ্গে দ্বিতীয় শো। একটা অসম্পূর্ণতার ভাব ঘিরে ধরেছে এই ধারাবাহিক শেষে, তবে একটাই আশা- শিগগির আবার আমরা হয়তো একসঙ্গে কাজ করব, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা!’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com