রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যাটরিনার স্বামী ভিকির এখন ৬ শ্যালিকা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৭৭ বার পড়া হয়েছে
ক্যাটরিনার স্বামী ভিকির এখন ৬ শ্যালিকা

বিয়ে মানেই একটি বন্ধন, একটি নতুন সম্পর্ক। সঙ্গে দুই পরিবারের মিলনও। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ে করেছেন বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এই তারকাদের অনেকেই চেনেন। তবে জানেন কি, ক্যাটরিনার সঙ্গে বিয়ের পর ছয় শ্যালিকার দুলাভাই হয়েছেন ভিকি!

ভিকির এক ভাই সানি কৌশল। তবে নেই কোনও বোন। অন্যদিকে ক্যাটরিনার বাড়িতে ভাই-বোন মিলিয়ে মোট আট জন। তার মধ্যে ছয় জনই ভিকির শ্যালিকা।

রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে ‘ভিক্যাট’-এর বিয়েতে হাজির ছিলেন দু’পক্ষের পরিবার, পরিজন, বন্ধুবান্ধবেরা। বিয়ের দিন দেখা গেছে স্টেফানি, ক্রিস্টিন, নাতাশাকে। ক্যাটরিনার পাশে ফোটোশুটে হাসিমুখে তার বড় তিন বোনকে। ছিলেন তিন ছোট বোন বোনমেলিসা, সনিয়া এবং ইসাবেলা কাইফও।

ক্যাটরিনার বোনদের মধ্যে একমাত্র ইসাবেলাই বলিউডে পরিচিত। ক্যাটরিনার মতোই প্রথমে মডেলিং এবং পরে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। তাকে দুইটি সিনেমাতেও দেখা যাবে। চলতি বছরেই অথবা আসছে বছরের শুরুতে সিনেমাগুলো মুক্তি পাবে।

বড় বোনের বিয়ের পর উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি ইসাবেল। ১০ ডিসেম্বর ইনস্টাগ্রামে দুলাভাইকে ট্যাগ করে লেখেন, ‘একজন ভাই পেলাম আমি। ওয়েলকাম টু আওয়ার ক্রেজি ফ্যামিলি। ’

ইসাবেলের মতোই বলিউডে পেশা না হলেও কম নজরকাড়া নয় ভিকির আরেক শ্যালি মেলিসা তারকোত। তবে বিনোদন জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। ভিকির আর এক শ্যালিকা মেলিসা পেশায় গণিতজ্ঞ। লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইডি ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

ইসাবেল এবং মেলিসার সম্পর্কে এসব তথ্য জানা গেলেও ভিকির অন্য শ্যালিকাদের নিয়ে তেমন তথ্য প্রকাশ্যে আসেনি। ছয়জন ছাড়াও ভিকির এক শ্যালকও রয়েছে। ফার্নিচার ডিজাইন অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়াশোনা করেছেন ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ান লরা মিখেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com