শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মাত্র পাঁচ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের শিশু সিয়াম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৩৯ বার পড়া হয়েছে
মাত্র পাঁচ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের শিশু সিয়াম

মাত্র পাঁচ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের শিশু সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে। জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম।

সিয়ামের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান জানান, সিয়াম দেশের বিস্ময় বালক। তার মেধা সাধারণের চাইতে অনেক বেশি। সিয়াম ৫ মাসে কোরানের ৩০ পারাই মুখস্ত করেছে বলে জানান তিনি।

মাহদী হাসান বলেন, সিয়াম খুব চঞ্চল প্রকৃতির, যদি একমনে সময় কাজে লাগাত তাহলে তার পক্ষে আরো শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল। ভালো হাফেজ হওয়ার পাশাপাশি সিয়াম ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। তিনি সিয়ামের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

তিনি বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com