সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে ১৩ শহীদ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৯৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে ১৩ শহীদ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৩ শহীদ পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মহান বিজয়ের মাসে ১৩ শহীদের পরিবারের নামের তালিকা তৈরি করে ৭৮ হাজার টাকা ও ২৬ ব্যান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, সাবেক প্রধান শিক্ষক সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেগম শাহীন, সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির এপিএস মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিমসহ অনেকে।

১৯৭১ সালের আগস্ট মাসে হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাট এলাকায় (কুড়িঘাট বধ্যভূমি নামে স্বীকৃত) পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় রাজাকার, আলবদর, আলসামস ও শান্তি কমিটির লোকজনের সহযোগিতায় দেশপ্রেমিক স্বাধীনতাকামী নিরীহ ১৪৬ জন নারী-পুরুষকে হত্যা করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com