শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে জমকালো আয়োজনে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন পালন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জমকালো আয়োজনে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন পালন

কিশোরগঞ্জে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে ৭৯ পাউন্ড কেক কেটে পালিত হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন।

শনিবার (১ জানুয়ারী) বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

সেখানে কেক কাটার পাশাপাশি অনুষ্ঠানকে আরো বর্ণিল রূপে ফুটিয়ে তুলতে ২৭৯টি আতশবাজি ফুটানো ও ২৭৯টি ফানুস উড়িয়ে রাত দশটা পর্যন্ত চলে নৃত্য ও কন্ঠশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতির জন্মদিন উদ্‌যাপন পরিষদের  সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালের সঞ্চালনায় এবং উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পুত্র রাসেল আহমেদ তুহিনের সার্বিক দিকনির্দেশনায় রাষ্ট্রপতির জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সাংসদ আফজাল হোসেন, জেলা জজ মো. সাইদুর রহমান খান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজল ও পিপি শাহ আজিজুল হক প্রমুখ।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন, প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.আ ন ম নৌশাদ খান, জেলা বিএমএ সভাপতি ডা. মাহবুব ইকবাল পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদেরর চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা রাষ্ট্রপতি আবদুল হামিদের দীর্ঘায়ু কামনা করে বলেন, আবদুল হামিদ বিশ্বে ব্যতিক্রম এক সাদাসিধে, নির্লোভ, নিরহংকার রাষ্ট্রপতি। কিশোরগঞ্জবাসী তাঁকে নিয়ে গর্বিত।

এর আগে কিশোরগঞ্জ পৌর সভার আয়োজনে ও পৌর মেয়রের নেতৃত্বে সকালে পৌর চত্ত্বরে ৭৯ পাউন্ড কেক কেটে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদের জন্মদিন পালন করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com