শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

নিকলীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
নিকলীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ জেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসশক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মন। উপজেলার ৭টি ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন, সিংপুরা ইউপিতে(আ,লীগ ) মোহাম্মদ আলী, দামপাড়া ইউপিতে (সন্ত্রত্র) আনোয়ার হোসেন, কারপাশা ইউপিতে (আ’লীগ) তাকি আনাম খাঁন, নিকলী সদর ইউপিতে (আ,লীগ) কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, জারুইতলা ইউপিতে (আ’লীগ) আজমল হোসেন, গুরুই ইউপিতে (আ,লীগ) মোঃ তোতা মিয়া, ছাতিরচর ইউপিতে (আ,লীগ) ইয়ার খাঁন চৌধুরি।

অপরদিকে তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে একইদিন সোমবার বিকেল ৩ টা ৩০ মিনিটে উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের ৮৪ জন সদস্যদের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মন। এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভ’ইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আহসানুল হক প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতিলতা বর্মন বলেন, উপজেলার ৭ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদেরকে জেলা সম্মেলন কক্ষে সোমবার দুপুরে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এছাড়া বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে সাধারণ সদস্য ৬৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২১ জনসহ মোট ৮৪ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com