কিশোরগঞ্জ নিকলীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিকলী উপজেলার ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি, শীতার্তদের মাঝে শীত বস্ত্রবিতরণ ও আলোচনা সভা পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুযারি) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে। পরে নিকলী জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন নিকলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরুল হাসান, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং সাবেক নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কফিল উদ্দিন, নিকলী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, নিকলী উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি আশরাফ উদ্দিন,নিকলী উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন স্বাধীন, মোঃ শামসুল হক শান্তু, এবং বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি,সাধারণ সম্পাদক, ছাত্রলীগের নেতাকর্মী ।
এ সময় বক্তারা বলেন শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া, জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ। বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৭৪ বছর। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের। জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফ মিয়া।