শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কুলিয়ারচরে অবহিতকরণ কর্মশালা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কুলিয়ারচরে অবহিতকরণ কর্মশালা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ” শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুলিয়ারচরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সার্বিক সহায়তায় উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।

কুলিয়ারচর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কিশোরগঞ্জের উপ-পরিদর্শক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রকল্পের সার্বিক দিকগুলো সকলের সামনে উপস্থাপন করেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

উপ-পরিচালক ছাইফুল আলম বলেন, টেকসই অভীষ্ট লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্যে ২০৩০ সালের মধ্যে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে সুতরাং লক্ষ্য অর্জনে ফসলের নিবিড়তা বৃদ্ধির বিকল্প নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com