শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে
শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ও করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। এবার শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বিধিনিষেধের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।

রোববার (৯ জানুয়ারি) রাতে সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৈঠকে বিধিনিষেধসহ অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। সবশেষে আপাতত বিধিনিষেধ এলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, প্রথমে এক সপ্তাহ দেখা হবে। ওই সপ্তাহের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তীতে করণীয় ঠিক হবে। আজকের বৈঠকের সকল সিদ্ধান্ত নিয়ে কাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফ হবে। সেখানে বিস্তারিত সকল কিছু জানানো হবে।

কারিগরি কমিটির ৫১তম সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com