শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

ধরা পড়ল ১২০ কেজির বিশাল বাগাড়, মাছটির দাম…

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে
ধরা পড়ল ১২০ কেজির বিশাল বাগাড়, মাছটির দাম…

সিলেটের সুরমা নদীতে জেলের জালে ধরা পড়ল ১২০ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাক।

বুধবার দুপুরে মাছটি নগরের কাজিরবাজারে বিক্রির জন্য তোলা হয়। বিশালাকারের বাগাড় মাছটি দেখতে স্থানীয় লোকজন বাজারে ভিড় করছেন।

এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে লামাকাজি বাজারের এক জেলে মাছটি বিক্রির জন্য আনেন। পরে মাছটি ৮৫ হাজার টাকায় কিনে নেন সিলেট সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া।

মাছ বিক্রেতা মো. বেলাল মিয়া বলেন, মাছটি ৮৫ হাজার টাকায় কিনেছি। তাই বিক্রির জন্য দেড় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে। তবে মাছটি বিক্রি করতে না পারলে বৃহস্পতিবার বাজারে কেটে ভাগা করে বিক্রি করা হবে। মাছটি প্রতি কেজি ভাগায় এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি করার আশা প্রকাশ করেন তিনি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com