শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের নতুন উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে
সৈয়দ নজরুল মেডিকেল হাসপাতালের নতুন উপপরিচালক ডা. মো. মুজিবুর রহমান

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক পদে যোগদান করেছেন উপপরিচালক ইনসিটু সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

গতকাল (১৫ জানুয়ারি) তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনি কিশোরগঞ্জ সিভিল সার্জনের দায়িত্বভার হস্তান্তর করেন। জানা যায়, গত ৩১ অক্টোবর ডা. মো. মুজিবুর রহমান উপপরিচালক (৪র্থ গ্রেড) হিসেবে পদোন্নতি লাভ করেন।

ডা. মুজিবুর রহমান ও তাঁর বর্ণাঢ্য কর্মজীবন

১৯৭৩ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ির বিষ্ণুপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডা. মো. মুজিবুর রহমান। ছয় ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৮৭ সালে এসএসসি পাস করেন তিনি। ১৯৮৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ছিলেন এম-২৭ ব্যাচের শিক্ষার্থী।

২০তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়া ডা. মুজিবুর রহমান ২০০১ সালে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকলীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৪ আগস্ট কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন হিসেবে যোগদান করেন এবং দক্ষতার সাথে কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে  ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালনের তিন মাস পর ২০১৯ সালের ৩০ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ডা. মো. মুজিবুর রহমান।

তিনি এক পুত্র ও কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী গাইনি বিশেষজ্ঞ ডা. তাসলিম আরা নীলা কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com