বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যক্তির কথায় সরে গিয়েছিল যে শিমুল গাছ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে
ব্যক্তির কথায় সরে গিয়েছিল যে শিমুল গাছ
ব্যক্তির কথায় গাছ (শিমুল গাছ) এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। আজ থেকে প্রায় শত বছর পূর্বে এমনই এক ঘটনা ঘটেছিল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গড়মাছুয়া টানপাড়া গ্রামে।
পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহঃ) নামে এক ওলির কথায় একটি শিমুল গাছ রাস্তা ছেড়ে পাশে সরে গিয়েছিল। কালের স্বাক্ষী হয়ে হোসেনপুর-হাজীপুর জনবহুল সড়কের পাশেই শাখা প্রশাখা বিস্তার করে দাঁড়িয়ে আছে এই গাছটি।
কথিত আছে, বহু বছর পূর্বে মাওলানা আব্দুল হালিম হুসাইনী (রহঃ) উল্লেখিত স্থানের কাছাকাছি কোন এক মসজিদে তাবলীগের কাজে যাওয়ার  সময় পথে একটি শিমুল গাছ দেখতে পান। যার শিকড় রাস্তার মাঝ বরাবর, অন্যপাশে চলে যাওয়ার উপক্রম। যার ফলে যুগ যুগ ধরে চলে আসা যাতায়াত ব্যবস্থা তুমুলভাবে ব্যাহত হয়। কিন্তু অজানা কোন কারনে গাছটা কাটা হচ্ছেনা। এলাকার মুরুব্বিরা মাওলানা সাহেব কে বিষয়টি অবহিত করেন। পরের দিন মাওলানা সাহেব উপজেলার জিনারী ইউনিয়নের বীরকাটীহারী গ্রামের হাফেজ লুৎফর রহমানকে সাথে নিয়ে এই শিমুল গাছের নিচে গিয়ে হাফেজ সাহেবকে পবিত্র কোরআনের সূরা মোজাম্মেল পাঠ করতে বলেন। পরে তিনি আল্লাহর নাম নিয়ে গাছকে রাস্তা ছেড়ে দেওয়ার হুকুম করেন। চোখের পলকেই শিমুল গাছটির শিকড় মানুষ চলাচলের পথ খুলে দিয়ে উল্টো দিকে সরে যায়।
অন্য আরেক সূত্র মতে, শিমুল গাছটির মালিকানা নিয়ে যখন দুপক্ষের তুমুল ঝগড়া ও বিরোধের সৃষ্টি হয় তখন এলাকার গন্যমান্য ব্যক্তিরা হাজির হন হালিম হুসাইনী মাওলানার নিকট। মাওলানা আল্লাহর নাম নিয়ে  যার গাছ তার জায়গায় চলে যাওয়ার কথা বললেন। গাছটি তখনই প্রকৃত মালিকের জায়গায় চলে যায়৷
অলৌকিক এই শিমুল গাছটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মসজিদ। মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান জানান, মরহুম মাওলানা আব্দুল হালিম হুসাইণী (রহঃ) আল্লাহর বিশিষ্ট ওলিদের মধ্যে একজন। জীবদ্দশায় বহু অলৌকিকত্বের নিদর্শন রেখে গেছেন তিনি৷ যার একটি হচ্ছে উনার নির্দেশে অলৌকিক ভাবে সরে যাওয়া শিমুল গাছ।
বর্তমানে বিভিন্ন জায়গা থেকে মানুষ অলৌকিক এ গাছটিকে দেখতে আসছে।
মাওলানা মরহুম আব্দুল হালিম হুসাইনি (রহঃ) কিশোরগঞ্জের কৃতি ব্যক্তিত্বের মাঝে অনবদ্য আলেমেদ্বীন।তিনি ছিলেন পুরো জেলা ও নিকটতম  জেলায় প্রসিদ্ধ কামেলে দ্বীন। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানার অন্তর্গত পাঁচভাগ ইউনিয়নের যুগের সেরা ওলি মাওলানা সামছুল হুদা পাঁচভাগী (রহঃ) এর সাথে তার ঘনিষ্ঠতা ছিল বলেও জানা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com