যারা ভোরের আলো ফোটার আগেই আমাদের আশেপাশের রাস্তা ও পরিবেশ পরিষ্কার করার কাজে নেমে তারা হলো পরিচ্ছন্ন কর্মী। এই শীতে তাদের অনুপ্রাণিত করতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা।
একটু উষ্ণতার ছোঁয়া ও শীতের প্রকোপ থেকে রক্ষা করতে শনিবার ভোর ৬.৩০ থেকে ৮.৩০ পর্যন্ত কিশোরগঞ্জ শহরের রথখোলা, তেরিপট্টি, বত্রিশ, নিউটাউন, নগুয়া, হারুয়া, কলেজরোড, উকিলপাড়া, পুরানথানা, একরামপুর, খরমপট্টি, কালীবাড়ি, বটতলা, গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় সেচ্ছাসেবীরা ঘুরে ঘুরে পরিচ্ছন্নতা কর্মীদের হাতে তুলে দেন শীতবস্ত্র, সকাল সকাল এমন উপহার পেয়ে খুশি পরিচ্ছন্ন কর্মীরা ।
কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অভিজ্ঞতার কথা জানান ভিবিডি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাইদ ইসলাম তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য অর্থের থেকে বেশি যেটা প্রয়োজন সেটা ইচ্ছা, আমাদের শহর যারা পরিচ্ছন্ন রাখেন সেই পরিচ্ছন্ন কর্মীদের অনুপ্রাণিত করতে এই উদ্যোগ গ্রহন করেছি আমরা ।
এসময় সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদ ইসলাম, রেজাউল করিম শাওন, ফারহানা রশিদ ইরিন, আফসানা নওরীন ছোঁয়া, মোজাহিদুল ইসলাম, উমর নাসিফ, সাইমা তাজরীন, শাওন সাহা, মোহন মিয়া, সাইফুল্লাহ সামী নাবিন, প্রান্ত কুমার রায় মিঠু, মৃত্তিকা, মীম, কিষাণ কুমার সাহা, রাফি, মাসি উল্লাহ্ খাঁন রিয়াদ, ঐশী সাহা কথা, সাদিয়া খান মিল্কি, স্মৃতি, লিবিয়া, মাহফুজা তিশা, অভি প্রমুখ উপস্থিত ছিলেন।