শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

নিকলীর হাওরে সূর্যমুখী চাষ, কৃষকের মুখে হাসির ঝিলিক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে
নিকলীর হাওরে সূর্যমুখী চাষ, কৃষকের মুখে হাসির ঝিলিক

কিশোরগঞ্জের নিকলী হাওরের মাঠে মাঠে হলুদের গালিচা। পশ্চিমা শন শন বাতাসে দোল খায় দৃষ্টিনন্দন সূর্যমুখীর। হাওরের চারপাশে হাসি ছড়িয়ে আকাশের দিকে মুখ তোলে নয়নাভিরাম সূর্যমুখীরা।

ফুলের গন্ধে মাতোয়ারা মৌমাছি-ভ্রমরেরা। এ ফুল ও ফুলে উড়াউড়ি। ঘুরে ঘুরে হলুদ পরাগে মুখ রাঙিয়ে মধু আহরণ। কখনোবা সূর্যের দিকে হাত বাড়ায় সূর্যমুখী ফুল। সবুজ পাতার ফাঁক গলিয়ে এক চিলতে আলোর ঝিলিক।

এ যেনো আগুনরাঙা ফাগুনে প্রকৃতির সৌন্দর্য বাড়াতে শৈল্পিক প্রতিযোগিতা! তাইতো ফাগুনবেলা এমন চোখজুড়ানো ক্ষণ উপভোগ করতে সূর্যমুখীর মাঠে মাঠে সৌন্দর্য পিপাসুদের ভিড়। ফুলের সৌন্দর্য চোখ ভরে দেখছে অনেকে। কেউ বা সেলফোনবন্দিতে ব্যস্ত এমন সুন্দর মুহূর্ত।

কিশোরগঞ্জের নিকলীতে সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। কম খরচে বেশি লাভ পাওয়ায় তেলজাত এ ফসলের দিকে ঝুুঁকছেন তারা। এবার হাওরে ৩০ একর জমিতে চাষ হয়েছে সূর্যমুখী। উৎপাদর লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশাবাদ কৃষি বিভাগের। এ দিকে বিভিন্ন এলাকায় সূর্যমূখি মাঠে ভিড় করছে সৌন্দর্য পিপাসুরা।

সরকারের প্রণোদনায় চাষ হয়েছে তেলজাতীয় ফসল সূর্যমুখী।আর এর প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের।এবার সূর্যমুখীর ফলনও ভালো হয়েছে। এতে খুশি কৃষক।কৃষকদের সার্বিক সহযোগিতা দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ।

নিকলী উপজেলার পাচরুখী হাওরের কৃষক জালাল উদ্দিন দেড় একর জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন।তিনি জানান,এবার সূর্যমুখীর ভালো ফলন হয়েছে, এতে তিনি ভালো লাভবান হবার আশা করছেন।একই গ্রামের কৃষক মিয়া হোসেন এবার সূর্যমুখীর ভালো ফলন দেখে মুখে হাসির ঝিলিক।

নিকলী সদর ইউনিয়নের ওই ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিনামূল্যে বীজ ধেয়া থেকে শুরু করে উপজেলা কৃষি বিভাগ সব ধরনের সহযোগিতা করছে। তার ব্লকে সূর্যমুখির হাসি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। অনেকে ফুল ছিড়ে নিয়ে যায়। তবুও খুশি কৃষকরা।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, কৃষকদের কম খরচে বেশি লাভ হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হবে উল্লেখ করে কৃষি কর্মকর্তা জানালেন, এতে করে বিদেশ থেকে তেল আমদানি আস্তে আস্তে কমে আসবে। নভেম্বরের শেষ দিকে সূর্যমুখীর আবাদ হয়। ফসল ঘরে উঠবে আর কয়েকদিন পরই। এবার উপজেলায় ৩০ একর জমিতে সূর্যমুখী চাষ হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com