রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত রোববার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত রোববার

আবারো করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে সারাদেশে। এরমধ্যে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশনা দিয়েছেন সরকার।

এরইমধ্যে ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

এ নিয়ে রোববার (২৩ জানুয়ারি) দুপুরে একটি সভা করবেন বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক, নির্বাচন কমিশনসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বৈঠক শেষে আগামী ২৮ জানুয়ারি নির্বাচন করা সম্ভব কিনা, তা জানানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। বৈঠকে তারও অংশ নেওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে সোহান বলেন, ‘কর্তৃপক্ষ কিছু বিধিনিষেধ আমাদের পাঠিয়েছে। সভায় সব পক্ষ যদি এফডিসির বিধিমালা মেনে চলার চূড়ান্ত সহায়তা করে, তাহলেই নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তা নাহলে, ২৮ জানুয়ারির নির্বাচন বাতিল করা হতে পারে। ’

একই সঙ্গে সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হবে বলেও জানান তিনি।

জানা যায়, এফডিসি কেপিআই ভুক্ত এলাকা হওয়ায় এফবিসির পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে, যাতে উল্লেখ রয়েছে-নির্বাচনের সময় শিল্পী সমিতির সদস্য ছাড়া অন্য কাউকে এফডিসিতে প্রবেশ করানো যাবে না। একই সঙ্গে প্রশাসনের বিশেষ মনিটরিংয়ের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের জন্য। গত দুইবারের মেয়াদে সভাপতি-সাধারণ সম্পাদক মিশা-জায়েদ একটি প্যানেলে দিয়েছেন। তাদের বিপক্ষে লড়বেন কাঞ্চন-নিপুণ প্যানেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com