রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

তাড়াইলে গন অধিকার পরিষদের আত্মপ্রকাশ 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৩ বার পড়া হয়েছে
তাড়াইলে গন অধিকার পরিষদের আত্মপ্রকাশ 

কিশোরগঞ্জের তাড়াইলে ঝটিকা মিছিলে স্লোগানে স্লোগানে আত্মপ্রকাশ ঘটেছে গন অধিকার পরিষদের।

শুক্রবার (৪ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বিভিন্ন সড়কে ‘জনতার অধিকার-আমাদের অঙ্গীকার’ ‘তোমার আমার পরিষদ-গন অধিকার পরিষদ’ ‘সারা বাংলায় একই সুর-নেতা মোদের রেজা-নূর’ এবং ২৩ সালে দরকার-রেজা-নূরের সরকার শ্লোগানে ঝটিকা মিছিলে জানান দিয়ে গন-অধিকার পরিষদ আত্মপ্রকাশ করে।

কেন্দ্রীয় গন অধিকার পরিষদের সহকারি সদস্য সচিব ও কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুখলেছুর রহমান উজ্জ্বল এর নেতৃত্বে অর্ধশতাধিক মোটরবাইক সহ দুইশতাধিক নেতাকর্মীর সমন্বয়ে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সহকারি সদস্য সচিব শেখ খায়রুল কবির, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সুমন তালুকদার, জেলা শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক হযরত আলী অভি, পেশাজিবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান আল-আমীন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক জাকিরুল ইসলাম বাকী, সদস্য সচিব মোতাহার হোসেন, উপজেলা যুব পরিষদের আহবায়ক মাহফুজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা।

মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, তাড়াইল উপজেলায় পুর্নাঙ্গ কমিটি সহ প্রতিটি ইউনিয়নে মুলদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি প্রদানের কার্যক্রম চলছে। এ উপলক্ষে আমরা উপজেলার তালজাঙ্গা, রাউতি এবং তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে আলোচনাশেষে একটি শোভাযাত্রার আয়োজন করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com