মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ বার পড়া হয়েছে
ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে জমি দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ভূক্তভোগী তোফাজ্জল আলম উজ্জলসহ স্থানীয় এলাকাবাসী। আজ মঙ্গলবার সকাল ১১ টায় ভৈরব পৌর শহরের জগনাথপুর এলাকার কমলার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ আলী, ভুক্তভূগী আনোয়ার হোসেন ও তোফাজ্জল আলম উজ্জ্বলসহ এলাকার বিভিন্ন বয়সের দুই শতাধীক মানুষজন উপস্থিত ছিলেন।

ভূক্তভোগী তোফাজ্জল আলম উজ্জল প্রতিবাদ সভায় তার লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় ছোবেদ আলীর স্ত্রী ফুলমত নেছার পুত্র গফুর মিয়ার ওয়ারিশ গংদের কাছ থেকে জগনাথপুর মৌজার ২৬ শতক ভূমি ক্রয় করেন তিনি। কিন্তু স্থানীয় প্রভাবশালী আরিফুর রহমান খোকন ছোবেদ আলীর দ্বিতীয় স্ত্রী কুলসুমকে প্রথম স্ত্রী সাজিয়ে চক্রান্তের মাধ্যমে ভূয়া ওয়ারিশ দেখিয়ে সম্পত্তিটি দখললের পায়তারা করছে বলে অভিযোগ করেন। সে ভূমি অফিসে ভূমিটি খারিজ করতে চেষ্টা করছে।

এলাকার কাউন্সিলর ফজলুর রহমানকে ম্যানেজ করে ভূয়া ওয়ারিশ দেখিয়ে তার কেনা জমিটি দখল করতে খারিজে বাধা সৃষ্টি করছে খোকন মাহমুদ। তিনি আরো বলেন, এলাকার অসংখ্য সাধারণ নিরীহ মানুষের জায়গা জমি কাউন্সিলর ফজলুর রহমান ভূয়া সনদে ওয়ারিশান কাগজে কিনে দখল করেছে বলে তার অভিযোগ। এই হয়রানী থেকে বাঁচতে তিনি সরকারি কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত আরিফুর রহমান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি তোফাজ্জল আলমের অভিযোগ খন্ডন করে বলেন, আমি তাদের ভূমি দখল করিনি। বরং তারা আমার কেনা সম্পত্তি জোর করে কৌশলে খারিজ এবং দখল করার চেষ্টা চালাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com