শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
পদত্যাগ করলেন বাংলাদেশের ব্যাটিং কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের সঙ্গে সময়টা ভালো কাটেনি ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের। বিশ্বকাপ থেকে শুরু করে পাকিস্তান সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভূগছে টাইগাররা।

এমতাবস্থায় আফগানিস্তান সিরিজের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছে দক্ষিণ আফ্রিকান এই কোচ।দেশটির ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের (আইওএল) জানায়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে থাকছেন না তিনি।

প্রিন্সের পদত্যাগের বিষয়টি বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান প্রিন্স। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন তিনি। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com