রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি তারকা বনে গেলেন দিনমজুর!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
রাতারাতি তারকা বনে গেলেন দিনমজুর!

স্থানীয় মানুষের কাছে তিনি একজন সাধারণ দিনমজুর। বয়স ৬০ বছর।

বিবর্ণ শার্ট ও লুঙ্গি পরেন। বাড়ি ফেরার আগে প্রতিদিন বাজারে যান। নিয়মিত মাছ ও সবজি কিনেন। সবচেয়ে বড় কথা, নিজের চেহারা কেমন তা নিয়ে কোনো চিন্তা নেই তার।

আর এই ব্যক্তিই সম্প্রতি মডেল হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু নিজের শহরেই নয়, সোশ্যাল মিডিয়াতেও একজন নায়কে পরিণত হয়েছেন তিনি।

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় জেলার বাসিন্দা মাম্মিক্কা। তার নতুন রূপ দেখে হাজারও মানুষ প্রশংসা করছেন। তিনি প্রখ্যাত আলোকচিত্রী শারিক বয়ালিলের সর্বশেষ ফটোশুটের মডেল ছিলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বলা যায়, ফটোশুটের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই বদলে যায় মাম্মিক্কার জীবন। নিজের নতুন খ্যাতির জন্য আলোকচিত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাম্মিক্কা।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি, মনোরমা নিউজ জানিয়েছে, দিনমজুর মাম্মিক্কার একটি ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আলোকচিত্রী শারিক। জনপ্রিয় অভিনেতা বিনায়কনের সঙ্গে তার মিলের কারণে ছবিটি ভাইরাল হয়েছিল।

যদিও আলোকচিত্রী শারিক জানিয়েছেন, ফটোশুটের পরিকল্পনা করার সময় তিনি অন্য কারও কথা ভাবেননি।

তবে ছবিটি ভাইরাল হওয়ার পর নিজের মালিকানাধীন একটি বিবাহের স্যুট কোম্পানির জন্য মাম্মিক্কাকে মডেলিং করতে বলেছিলেন আলোকচিত্রী শারিক।

সেই ছবিতে দেখা যাচ্ছে, মাম্মিক্কা একটি ক্লাসিক ব্লেজার এবং ট্রাউজার পরেছিলেন। আর তার হাতে একটি আইপ্যাড ছিল।

কয়েক লাখ দর্শক মেকওভার ভিডিওটি দেখেছেন। রূপসজ্জা শিল্পী মাজনাসই মাম্মিক্কার মেকওভারের তত্ত্বাবধান করেছিলেন। সহকারী ছিলেন আশিক ফুয়াদ ও শাবিব বয়ালিল।

ফটোশুটটি ভাইরাল হওয়ার পর মাম্মিক্কা জানিয়েছেন, তিনি দিনমজুর হিসেবে তার নিয়মিত কাজের পাশাপাশি মডেলিং করার চেষ্টা করতে চান।

https://www.instagram.com/p/CZhImpwFPk1/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com