শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

শান্তিপূর্ণভাবে চলছে কিশোরগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০২ বার পড়া হয়েছে
শান্তিপূর্ণভাবে চলছে কিশোরগঞ্জ চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচন

স্থানীয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ (দ্বি-বার্ষিক) মেয়াদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে বিকেলে চারটা পর্যন্ত ভোটাররা ভোটাধিকার প্রয়োগ চলবে। ভোটে নেতৃত্ব প্রাপ্তির কল্পনায় ভাসছেন প্রার্থীরা । প্রতীক্ষা গণনা শেষে রাতেই ফলাফলের।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ শহরের অতিথি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে মুজিবুর রহমান বেলা সমর্থিত প্যানেলে সাধারণ পরিচালক পদে প্রার্থী হয়েছেন আলহাজ হাফেজ মো: খালেকুজ্জামান, ইকবাল আহমেদ চৌধুরী অপু, খলিলুজ জামান, মো: বোরহান উদ্দিন, শেখ ফরিদ আহমেদ, পরিতোষ পাল, শেখ আসাদুজ্জামান খোকন, মো: শামছুল ইসলাম শামীম, শেখ মাহফুজুর রহমান সোয়েব ও এ.কে. ফজলুল হক এবং সাধারণ পরিচালক পদে প্যানেলের বাহিরে প্রার্থী হয়েছেন সৈয়দ আবু ছুফেল (ফারজান)।

এছাড়াও মুজিবুর রহমান বেলাল সমর্থিত সহযোগী গ্রুপে পরিচালক প্রার্থী হয়েছেন মো: মকবুল হোসেন বকুল, মো: জহিরুল ইসলাম, মো: মতিউর রহমান, এ.কেেএম আরিফুর রহমান ও এনামুল হক এবং সহযোগী গ্রুপে প্যানেলের বাহিরে পরিচালক প্রার্থী হয়েছেন মো: রানা।

শহরের বিভিন্ন প্রান্ত ও বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসা ভোটাররা জানান, ভোটের পরিবেশ খুব সুন্দর ও শৃঙ্খলিত। আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

চেম্বার সূত্র এবং নির্বাচন পরিচালনা প্রধান মো: আহমেদ উল্ল্যাহ জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত সাধারণ গ্রুপে ২৫৮ এবং সহযোগী গ্রুপে ৯৫টি ভোট কাস্টিং হয়েছে। আরও দুই ঘন্টা সময় বাকি আছে। ভোট গ্রহণ শেষ হলে এবং সব কিছু ঠিক থাকলে দ্রুত ফলাফল ঘোষণা করতে পারবো।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com