মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২২ উদযাপন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে- ২০২২ উদযাপন
ছবি: মো: আল-আমীন

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে কিশোরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২ উদযাপন করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। এ সময় পুলিশ লাইন্সে স্থাপিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে দোয়া করে মোনাজাত করা হয়। পরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কিশোরগঞ্জ জেলার ৩৯ জন পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা ক্রেস্ট ও জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) এর সভাপতিত্বে কিশোরগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাক সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো: শামীম আলম।

প্রধান অতিথি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জনগণের সেবায় নিষ্ঠার সাথে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। এখনকার সময়ে আপনারা যখনই পুলিশকে স্মরণ করেন, তখনই কিন্তু পুলিশের সেবা পাচ্ছেন। দায়িত্বশীল জায়গা থেকে পুলিশ সদস্যরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ সদস্যদের যে কোন বিপদে পুলিশ বাহিনী নিজ পরিবারের পাশে আছে, থাকবে। একই সাথে বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পুলিশের একটা বড় অংশ দেশের জন্য প্রাণ দিয়েছে। মানুষের সেবার জন্য আমরা রয়েছি, মানুষের সেবাই আমরা করে যেতে চাই। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত জেলার পুলিশ সদস্যদের পরিবারকে ক্রেষ্ট, উপহারসহ সম্মাননা দেয় কিশোরগঞ্জ জেলা পুলিশ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com