রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে
জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন

জায়েদ খানকে বয়কট করলো চলচ্চিত্রের ১৮ সংগঠন। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

সোহানুর রহমান সোহান জানান, তবে এই মিটিংয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কেউ উপস্থিত ছিলেন না। তাই লিখিতভাবে এই সিদ্ধান্তের বিষয়টি শিল্পী সমিতির বর্তমান কমিটিকে আমরা জানাবো। জায়েদ খান ছাড়া যদি আমাদের সঙ্গে আসে তবে তাদের সঙ্গে চলচ্চিত্র পরিবারের কার্যক্রম চলবে।

এদিকে, জায়েদ খানের বয়কটের বিষয়টি ১৮ সংগঠনের সম্মিলিত চলচ্চিত্র পরিবার আনুষ্ঠানিক এক বিবৃতিতেও জানিয়েছেন।

সেখানে উল্লেখ করা হয়েছে, সদ্য হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে চলচ্চিত্রের অনান্য সংগঠনগুলোর সদস্য বিএফডিসিতে প্রবেশ করতে পারেনি সংগঠনটির ভোটার ছাড়া। যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জন্য অশোভন ও অপমানজনক। এ ঘটনায় জায়েদ খানের ভূমিকা প্রমাণ হওয়ায় সকল সংগঠনের নেতারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে, জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোন সদস্য কোন কার্যক্রমে অংশ গ্রহণ করিবেন না।

সেখানে আরও উল্লেখ করা হয়, আজ থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো। সকল সংগঠনের পরবর্তী সম্মিলিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকিবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে আহবায়ক করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। মূলত যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ ও বিদেশি সিনেমা আমদানিতে অনিয়মের প্রতিবাদে এই পরিবারের জন্ম।

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিতি, মেকাপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজারদের সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার গঠিত। বর্তমানে ‘চলচ্চিত্র পরিবার’র মুখপাত্র চিত্রনায়ক আলমগীর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com