বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরী-রাজ জুটির প্রথম সিনেমা আসছে ১১ মার্চ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১১৫ বার পড়া হয়েছে
পরী-রাজ জুটির প্রথম সিনেমা আসছে ১১ মার্চ

যে সিনেমাটি চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজকে এক করেছে, সেই ‘গুণিন’ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করা হলেও গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ আগে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

গত ২০ ফেব্রুয়ারি ‘গুণিন’ সেন্সর ছাড়পত্র পায়। তখনই জানা যায়, চরকি অরিজিনালের এই সিনেমা প্রেক্ষাগৃহেও আসছে।

‘গুণিন’ সিনেমার মাধ্যমে বর্তমান সময়ের আলোচিত তারকা দম্পতি পরী ও রাজের প্রণয় হয়। এতে রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীকে, আর রমিজ হয়েছেন রাজ। এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয়, অতঃপর তাদের সম্পর্ক পরিণয় পায়।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘অবশেষে গুণিন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। হলে সিনেমা মুক্তি নিয়ে সবসময় একটা উত্তেজনা কাজ করে। সিনেমাটা হলে চলার পর আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবেন। ’

তিনি আরো জানান, ‘গুণিন’  সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com