বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মারিওপোলে তীব্র গোলাবর্ষণ, যুদ্ধবিরতি কি ভেস্তে গেল?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
মারিওপোলে তীব্র গোলাবর্ষণ, যুদ্ধবিরতি কি ভেস্তে গেল?

ইউক্রেনের বন্দর শহর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল রাশিয়া। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই তারা আবার শহরটির ওপর গোলা হামলা চালাচ্ছে। এতে ভেস্তে গেছে যুদ্ধবিরতির পরিকল্পনা।

রোববার (০৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল নয়টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মারিওপোল শহরের ডেপুটি মেয়র সের্গেই অরলভ অভিযোগ করছেন, রুশরা  যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা শহরটিতে ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছে। এর ফলে শহর থেকে হাজার হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তাদের স্থগিত রাখতে হচ্ছে।

সের্গেই অরলভ বলেন, রাশিয়ার গোলাবর্ষণের কারণে এখন রাস্তায় বের হওয়া মোটেই নিরাপদ নয়। যে পথ ধরে পাঁচ-ছয় হাজার বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেই রাস্তার বিভিন্ন জায়গাতেও লড়াই চলছে। তবে এ ব্যাপারে একেবারে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তারা বলছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরাই শহর থেকে বেসামরিক মানুষকে বের হতে বাধা দিচ্ছে। তাদের অভিযোগ, রুশ বাহিনী যখন একটি মানবিক করিডোর তৈরি করে, তখন তাদের ওপর গুলি চালানো হয়।

বন্দর শহর মারিওপোলে গত কদিন ধরেই তীব্র লড়াই চলছে। সেখানে লোকজনের বাসাবাড়িতে পানি এবং বিদ্যুতের সরবরাহ নেই। এমনকি খাদ্য এবং ওষুধের সংকটও দেখা দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com