বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে
তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“টিকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভার মধ্য পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
জানা গেছে, মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস মোছা. নার্গিস আক্তার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো.জয়নাল আবেদীন সরকার, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু জাহেদ ভূইয়া, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সাঈম দাদ খান নওশাদসহ স্থানীয় গণমাধ্যমের কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তাগণ বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানী, নারী পাচার প্রতিরোধে সার্বিক বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com