কিশোরগঞ্জের পাকুন্দিয়া বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য একটি গ্রামে একজন ইলেকট্রিশিয়ান বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল অপারেশন এজেন্সি (জাইকার) সহায়তায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
উপজেলা নির্বাহি অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম।