শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে পরিবেশ বান্ধব ইটের কারখানা উদ্বোধন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পরিবেশ বান্ধব ইটের কারখানা উদ্বোধন

পরিবেশ বান্ধব ও জমির মূল্যবান মাটি নষ্ট না করেই জার্মান প্রযুক্তিতে আগুনে না পুড়িয়ে কিশোরগঞ্জে অত্যাধুনিক ব্লক ইট তৈরির কারখানা উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ সদরের মারিয়া ইউনিয়নের দক্ষিণ খিল পাড়া এলাকায় আপন কংক্রিট ব্লক ফ্যাক্টরী নামে এই কারখানার শুভ উদ্বোধন করা হয়। এসময় মোনাজাতের মাধ্যমে দোয়া করে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করা হয়।

কারখানার ইঞ্জিনিয়ার জানিয়েছেন জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই ইট তৈরীতে ব্যবহার করা হবে সিমেন্ট, নদীর বালু, লাল বালু, পাথরের গুড়া ও নূরী পাথর। এতে উর্বর জমি রক্ষা পাবে ও বায়ু মন্ডলের দূষণ হবে না। এছাড়াও বাড়ি তৈরীতে এই ইট ব্যবহারে খরচ অনেক কমে যাবে বলে জানিয়েছেন তিনি।

আপন কংক্রিট ব্লক ফ্যাক্টরী পরিচালক গাজী জামাল উদ্দিন বলেন- আমি প্রথমে সাধারণ ইট ভাটা করতে চেয়েছিলাম। কিন্তু পরিবেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। এ প্রতিষ্ঠান করাতে সবার সহযোগিতা পাচ্ছি। সবার দোয় চাই। আশা করি সবাই পাশে থাকবেন।

কারখানা দেখতে আসা আসা মো: আশরাফ উদ্দিন গণি জানান, আমরা এমন প্রযুক্তির কথা জানতাম না। তাই আজ নিজ চোখে দেখতে এলাম। এতে খরচ কমপক্ষে ৩০% কমে আসবে। এখন থেকে বাড়ি তৈরীতে ব্লক ইট ব্যবহার করবো।

জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রযুক্তিতে ইট তৈরীতে উৎসাহিত করছে সরকার। তাছাড়া এলাকায় কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ দেখছেন অনেকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com