বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ এই স্লোগানে এসিআই সিমেন এর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক লাইভস্টক এসিস্ট্যান্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার ৫ ডিলার ও দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করে।
রোববার সকালে কিশোরগঞ্জ শহরের স্থানীয় উবাই পার্কে এ অনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো: কায়সার জামিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা: হিরেস রঞ্জন ভৌমিক, ডা: এম.এ সালেক ও বিজনেস ম্যানেজার মো: মোজফফর উদ্দিন আহমেদ।
প্রোডাক্ট ম্যানেজার ডা: মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় অতিথিবৃন্দ সিমেন ডিলার ও কর্মীদের উদ্দেশ্যে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা: হিরেস রঞ্জন ভৌমিক জানান, দেশ উন্নয়নের অংশীদার হতে আমরা কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত সিমেনের ডিলার ও কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করে থাকি।
এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে ডিলার ও কর্মীদের জন্য র্যাফেল ড্র ও কাজের দক্ষতার ওপর পুরষ্কার বিতরণ করেন। সারাদেশে সর্বোচ্চ সিমেন বিক্রি করায় ডিলার মো: মুনসুর আলীকে বিশেষ সম্মাননা প্রদান ও ৩২ ইঞ্চি টিভি উপহার দেয়া হয়।