শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

সিমেন ডিলার মুনসুর আলীকে বিশেষ সম্মাননা দিয়েছে এসিআই

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে
সিমেন ডিলার মুনসুর আলীকে বিশেষ সম্মাননা দিয়েছে এসিআই

সারাদেশে এসিআইয়ের সর্বোচ্চ সিমেন বিক্রি করায় ডিলার মো: মুনসুর আলীকে বিশেষ সম্মাননা প্রদান ও ৩২ ইঞ্চি টিভি উপহার দিয়েছে এসিআই সিমেন।

বদলে যাবে সারাদেশ, দুধে মাংসে বাংলাদেশ এই স্লোগানে কিশোরগঞ্জে এসিআই সিমেন এর কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক লাইভস্টক এসিস্ট্যান্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার ৫ ডিলার ও দুই শতাধিক কর্মী অংশগ্রহণ করে।

রোববার সকালে কিশোরগঞ্জ শহরের স্থানীয় উবাই পার্কে এ অনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো: কায়সার জামিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা: হিরেন রঞ্জন ভৌমিক, ডা: এম.এ সালেক ও বিজনেস ম্যানেজার মো: মোজফফর উদ্দিন আহমেদ।

প্রোডাক্ট ম্যানেজার ডা: মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় অতিথিবৃন্দ সিমেন ডিলার ও কর্মীদের উদ্দেশ্যে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

এসিআই সিমেনের চীফ এডভাইজার ডা: এম.এ সালেক সারাদেশে দ্বিতীয় স্থান অর্জনকারী কিশোরগঞ্জ সদরের মো: মুনসুর আলীর প্রসংশা করে বলেন, সবাই ওনার মতো হওয়ার চেষ্টা করুন। আমরা প্রয়োজনে একাধিক পুরষ্কারের ব্যবস্থা করবো।

এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানে ডিলার ও কর্মীদের জন্য র‌্যাফেল ড্র ও কাজের দক্ষতার ওপর নির্বাচিতদের পুরষ্কৃত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com