রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাইকোর্টে সুবাহর জামিন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
হাইকোর্টে সুবাহর জামিন

আলোচিত গায়ক ইলিয়াস হোসাইনের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় শাহ হুমায়রা হোসাইন সুবাহকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ ৬ সপ্তাহের জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার স্বামী ইলিয়াস হোসাইন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিকমাধ্যম ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন সুবাহ। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন তিনি। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস দাবি করেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ‘ব্ল্যাকমেইল’ও করেছেন।

এর আগে, গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com