শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ আরজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান। বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান। পরে জাতির পিতার জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটা ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জাতির পিতার জীবন ও কর্মের উপর বিভিন্ন তাৎপর্যমূলক আলোচনা করেন। আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিশুদের মাঝে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী তাসনুভা তানজুম তানহা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com