বৃহস্পতিবার কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে র্যালি, উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও ৬ দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা উদ্ধোধন করা হয়। সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
সকাল ১০টায় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নির্র্মিত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ্আবু হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, নিকলী থানার পরিদর্শক (তদন্ত) আক্তারু জামান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজিব ঘোষ, মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস প্রমুখ।
এ দিকে দিবসটি উপলক্ষে নিকলী উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।