মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

অবৈধ ট্রলি ও ট্রাক্টরে যানজট পরিনত কমলগঞ্জ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে
অবৈধ ট্রলি ও ট্রাক্টরে যানজট পরিনত কমলগঞ্জ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুষ্ক মৌসুম আসলেই রাস্তায় সবচেয়ে বেশি দেখা মিলে নিষিদ্ধ ট্রলি ও ট্রাক্টর। উপজেলার ছোট বড় সকল সড়কে এসব যানগুলো দিনের পাশাপাশি মধ্য রাত পর্যন্ত বেপরোয়া ভাবে বেড়াচ্ছে। যার ফলে প্রতিনিয়ত রাস্তায় যানজট, কালো দূয়া ও শব্দ দূষণ হচ্ছে। এছাড়াও এসব যানবাহনের কারণে গ্রামগঞ্জের কাঁচা-পাকা রাস্তা ঘাট নষ্ট হচ্ছে।

সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন ও বাজার ঘুরে দেখা যায়, নিষিদ্ধ ট্রলি ও ট্রাক্টরের মাধ্যমে ইট, বালু, রড, সিমেন্ট, মাটি ও গাছসহ বিভিন্ন পণ্য অতিরিক্ত বোঝাই করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। এসব নিষিদ্ধ ট্রলি ও ট্রাক্টরের কারণে বাজার গুলোতে দীর্ঘ যানযট সৃষ্টি হয়। লাইসেন্স, সিগনাল লাইট ও হর্ণ ছাড়াই এগুলো দাপিয়ে বেড়ায় সর্বোত্র রাস্তায়। শতভাগ ট্রলি রাতের আঁধারে লাইট ছাড়া টচ লাইটের সাহায্য চলা ফেরা করে যার ফলে প্রতিনিয়ত ছোট ছোট দূর্ঘটনা ঘটে। আবার কখনোও কৃষি জমির মাটি ও বালি মহাল থেকে পলি বালু নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করছে অনুমোদন ছাড়াই।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, যন্ত্রদানব ট্রলি ও ট্রাক্টর রাস্তায় চলাচলের কোন অনুমতি নেই। শুষ্ক মৌসুমে স্বল্প খরছে ভারি কাজ করানোর জন্য লোকজন এসব যান ব্যবহার করেন। শুধুমাত্র চাষাবাদের জন্য এগুলো বৈধ থাকলেও এখন অবৈধভাবে পণ্য পরিবহন কাজে ব্যবহার করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলার পরিবেশবাদী মো. আহাদ মিয়া বলেন, নিষিদ্ধ যানগুলো বেপরোয়া চলাচলের কারণে শব্দ দূষণ ও কালো দোয়ায় বায়ু দূষণ হচ্ছে। এছাড়াও একদিকে যেমন গ্রামীন জনপদের কাঁচা-পাকা রাস্তা নষ্ট হচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি হচ্ছে।

রাস্তায় টলি চালানোর বিষয়ে টলি চালক সিপন মিয়া বলেন, আমরা পেটের দায়ে পরিশ্রম করে টলি চালাই, আমরা নিজেরাই হেলপার ছাড়াই পণ্য লোড-আনলোড করি।
উপজেলার ট্রাক মালিক সুয়েল আহমদ ও আমির আলী ক্ষোভের সাথে জানান, ট্রলি ও ট্রাক্টরের কারণে প্রতি বছর তাঁরা লোকসান গুনতে হয়। বছর ঘুরে মৌসুম আসলেই অতিরিক্ত বডি লাগিয়ে তারা রাস্তায় চলে আসে। ইট, বালি মাটিসহ ইত্যাদি পণ্য কম ভাড়ায় বহন করে। আর লোকজন টাকা বাঁচানোর জন্য ট্রলি ও ট্রাক্টর ভাড়া করে। এতে আমাদের অনেক ক্ষতি হয়। আমরা বছর বছর টাকা খরচ করে গাড়ির লাইসেন্স করি আর তারা সড়ক ও জনপথের অনুমতি ছাড়াই রাস্তা দাপিয়ে বেড়ায়।

উপজেলার শমশেরনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান রঞ্জু বাসিন্দা আরিফুজ্জামান ও নুরুল মোহাইমিন মিল্টন বলেন, ট্রলি ও ট্রাক্টর যখন বাজার অতিক্রম করে তখন সারা বাজারে যানযট সৃষ্টি হয়। সকালে বিশেষ করে এসব গাড়ি বেশি দেখা যায়। রাস্তার পাশে স্কুল থাকায় বাচ্চারা রাস্তা পারাপারের সময় অনেক ভয় হয়। তারা আরও বলেন, বেশির ভাগ ট্রলির ব্রেইক নেই, পণ্য নিয়ে পাগলের মতো রাস্তায় ছুটে। এসব নিষিদ্ধ গাড়িদের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় কিশোর বয়সী ছেলেরা গাড়ি চালায়।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, এসব টলি ও ট্রাক্টরের চলাফেরা নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনো আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।
রাস্তায় অবৈধভাবে টলি ও ট্রাক্টরে চলাচলের বিষয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন জানান, ‘এগুলো সড়কে চলাচলের কোন বৈধতা নেই। শুধুমাত্র চাষাবাদের জন্য এগুলো ব্যবহার করা যাবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com