মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জ পৌরসভায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
কমলগঞ্জ পৌরসভায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

মৌলভীবাজারের কমলগঞ্জে রমজান মাস সামনে রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

 

রোববার (২০ মার্চ) দুপুরে কমলগঞ্জ পৌরসভার ৬,৭,৮,৯নং ওয়ার্ডের ৫০০ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দুই দিনে মোট ১হাজার ২৮৫ পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হবে।

উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। এসম উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম রুহেল, দেওয়ান আব্দুর রহিম মুহিন, সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু, আশরাফ সিদ্দিকী পারভেজ প্রমুখ।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহত উদ্যোগে প্রান্তিক জনসাধারণের মধ্যে সুফল বয়ে আনবে। তিনি বলেন, কমলগঞ্জ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ১ হাজার ২৮৫টি পরিবার এই সুবিধা পাবে। প্রাথমিক ভাবে ৪টি ওয়ার্ডে রোববার থেকে ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি মসুরের ডাল সহ বিভিন্ন পণ্য বিক্রি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ওয়ার্ডগুলোতেও কার্যক্রম চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com