মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নওগাঁর বদলগাছীতে চিরিকুটের সূত্র ধরে মানসিক ভারসাম্যহীন আলম ফিরে পেল পরিবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে চিরিকুটের সূত্র ধরে মানসিক ভারসাম্যহীন আলম ফিরে পেল পরিবার

ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে কড়ইকান্দি গ্রামের মানসিক ভারসাম্যহীন কিশোর আলম (১৬)।

শুক্রবার (১৮মার্চ) রাত ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া নামক স্থানে ঘুরাঘুরি করছিল। এসময় বদলগাছী থানার টহলরত উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পকেটে থাকা চিরিকুট থেকে ঠিকানায় পরিবারের সাথে যোগাযোগ করা হয়। আলম কড়ইকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। শনিবার (১৯ মার্চ) রাত ৯টায় তার পরিবারের কাছে থানা থেকে হস্তান্তর করা হয়। রাতেই তাদের জয়পুরহাট জেলার আক্কেলপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার বালুপাড়া নামক স্থানে আলম রাস্তায় ঘুরাঘুরি করছিল। পরে তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। থানার অফিসার ইনচার্জের নির্দেশে এ.এস.আই মিজান ছেলেটিকে জিঙ্গাসাবাদ করে কোন তথ্য পাননি। এমনকি তার আচার আচরণ ও কথা অসঙ্গতি মনে হচ্ছিল। এক পর্যায়ে তার পকেটে থাকা একটি চিরিকুট (কাগজ) লেখা ঠিকানার সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। ছেলেটি মানসিক প্রতিবন্ধী বলে থানা পুলিশ জানায়।

থানার উপরিদর্শক (এসআই) মোনোয়ার এর সহযোগিতায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের সহায়তায় আলমকে তার বাবা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পাওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ জানান আলমের বাবা জামাল উদ্দিন।

এ ব্যপারে আলম জানায়, নিজের ঠিকানা আমার জানা ছিলনা। তবে বাবাও ভাইকে চিনতে পেরেছি। ট্রেনে করে ঘুরতে ঘুরতে চলে এসেছি। ঠিকমতো কোথাও খাওয়া দাওয়া করতে পারিনি।

আলমের বাবা জামাল উদ্দিন বলেন, গত ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আলম ঢাকার জুরাইনের রি-রোলিং কারখানার সামনে থেকে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হতাশ হয়েছিলাম। ইতিপূর্বেও প্রায় এক বছর আগে ছেলেটি হারিয়ে গিয়েছিল। পরে পুলিশের সহযোগিতায় ফিরে পাই। কিন্তু এবার কোন জিডি ছাড়াই ছেলেকে ফিরে পেয়েছি। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে কিছু বলতে পারিনা।

এব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম বলেন, আলমের কথাবার্তা অসংগ্ন মনে হচ্ছিল। নিজের পরিচয় ঠিকমত বলতে পারেনা। তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছিল। তার পকেটে থাকা কাগজে লিখা ঠিকানার সূত্র ধরে অনেক খোঁজাখুঁজি করে শনিবার রাত ৯টায় তার বাবা জামাল উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com