মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

পাহাড়ে সকল জনগোষ্ঠির কল্যাণে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৭৩ বার পড়া হয়েছে
পাহাড়ে সকল জনগোষ্ঠির কল্যাণে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

পাহাড়ে অসহায়,সুবিধা বঞ্চিত,দরিদ্র ও দূর্গম জনপদের বসবসরতদের সব ধরনের সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ সেনা বাহিনী। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আগুনে বাড়ি-ঘর পড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারকে মাথা গোঁজার ঘর তৈরীতে এক কালীন আর্থিক সহায়তার হাত বাড়িয়েছে।

রবিবার (২০ই মার্চ ২০২২) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো: রিয়াদুল ইসলাম এই অনুদান হাতে তুলে দেন হত দরিদ্রদের। একই সাথে একাধিক সামর্থহীন বেশ কয়েকজনকে শিক্ষা সামগ্রী ক্রয়ে আর্থিক অনুদান এবং উন্নত চিকিৎসার জন্য অনুদানে চেক প্রদান করেন তিনি।

এ ধারা অব্যাহত থাকবে জানিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি জানান, পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষ্যে খাগড়াছড়ি জোন নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এই চলমান প্রক্রিয়ায় পাহাড়ের সকল জনগোষ্ঠি শিক্ষা,স্বাস্থ্য,চিকিৎসা,নিরাপত্তা ও কল্যাণে নিরলস ভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাগড়াছড়ি সদর সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো: রিয়াদুল ইসলাম বলেন, পাহাড়ে শান্তি ফেরাতে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় স্থিতিশীলতা বজায় রেখে সকল জনগোষ্ঠি মৌলিক চাহিদা পুরন হোক সে প্রত্যাশা মাথায় রেখে জন কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে পাহাড়ের স্থায়ী শান্তি ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com