কিশোরগঞ্জের নিকলীতে অভিযান চালিয়ে ৭৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার কৃত মো. ওয়াজিবুল(২৪) নিকলী উপজেলার ভাটিবরাটিয়া এলাকার মো. নূরুল হকের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।
মঙ্গলবার ( ২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী উপজেলার আলিয়াপাড় এলাকা থেকে ৭৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে নিকলী থানায় মাদক আইনের একটি মামলা হয়েছে।