মৈতৈ মণিপুরিদের সংস্থা অযেকপম পাবলিকেশনের ১০ বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে মৈতৈ মণিপুরি উচ্চমাধ্যমিক জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে মৈতৈ মণিপুরি শিশুদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪টায় আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় অয়েকপম পাবলিকেশনের পরিচালক অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় এ অয়েকপম ফাউন্ডেশনের উপদেষ্ঠা অয়েকপম রাজকিমোর সিংহের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাউবা মেমোরিয়াল ইন্টেলেকচুয়াল প্রপার্টি মেউজিয়ামের পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহ্বায়ক জয়ন্ত কুমার সিংহ, কবি, লেখক ও সিলেট মিক্ষঅ বোর্ডের সেকশন অফিসার শেরাম নিরঞ্জন, সাংবাদিক মুজিবুর রহমান।
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন ইভোং হাল শ্যামল, প্রহল্লাদ সিনহা,প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ও কবি সনাতন হামোম প্রমুখ। অনুস্টানে ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মৈতৈ ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও চিত্রাঙ্কণে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এ উপলক্ষে মিৎয়েং নাম একটি সংকলনেল মোড়কও উন্মোচন করা হয়।