মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ে বিজ্ঞানযাত্রা-২ সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (২৬ মার্চ) দুপুর ২টায় উপজেলার শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীদের রচিত ও শিক্ষিকা সাবিহা জান্নাতের সম্পাদনায় রচিত বিজ্ঞানযাত্রা-২ সংকলণের মোড়ক উন্মোচন করেন প্রধান শিক্ষক নূরে আলম আলম সিদ্দিকসহ শিক্ষক মন্ডলী। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন. কমলগঞ্জের সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও সমাজ সেবক ফারুক আহমেদ।
উল্লেখ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচির সাথে এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক তাদের উদ্ভাবিত বেশ কয়েকটি প্রকল্পও উপস্থাপন করে।