শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ শনিবার (২৬ মার্চ) জেলা প্রশাসন, ‍পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজলের নেতেৃত্বে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, ছাত্র ছাত্রীদের সমাবেশ ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার, ভিডিপি, স্কাউটস, রোভার স্কাউটস, গার্ল গাইডস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিশু-কিশোর সংগঠনের সদস্যরা অংশ নেন। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল ৩টায় কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়ানুষ্ঠান, বিকাল ৪টায় পুরাতন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচিতে দিনটি উদযাপন করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com