নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চদ্র মজুমদার।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় খাদ্যমন্ত্রী বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবদীপ্ত দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের বুকে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করেন। আমরা পাই স্বাধীন দেশ, লাল সবুজ পতাকা। আমাদের দেশের নতুন প্রজন্মের কাছে আমাদের এই স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরে এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে।
মন্ত্রী বলেন, প্রায় দুই যুগ ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে শেষ করে দিতে বর্বর হত্যাকা-ে মেতে ওঠে।
মন্ত্রী আরো বলেন, ১৭৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধুকে পাকিস্তানি সেনাবাহিনী গ্রেপ্তার করে। এর আগেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তাই ২৬শে মার্চ জাতির জন্য অনন্য একটি দিন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে বির্নিমানে সবাইকে একসাথে কাজ করতে হবে।
পরে একে একে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, নওগাঁ মেডিকেল কলেজ, জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।