মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে
নিকলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কিশোরগঞ্জে নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। অনুষ্টান মালায় ছিল, প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ,সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ। সূর্য উদয়ের সঙ্গে-সঙ্গে সরকারি ও বে-সরকারি প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন।

শনিবার (২৬ মার্চ) সকাল ৮ টায় নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ , আনসার ভিডিপি , বয়েজ স্কাউটড, গার্ল গাইডস, ও শিশুদের কুচকাওয়াজ, এগারটায় জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু হাসানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভ’ইয়া জনি, অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ছিদ্দিকুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আলী আরিফ, মুক্তিযোদ্ধা মোঃ কফিল উদ্দিন, এ্যাড মানিক মিয়া, মোঃ আহম্মদ আলী, বেলায়েত হোসেন প্রমূখ। বাদজোহর মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা। দুপুর দেড়টায় স্থানীয় হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন।বিকেল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের ক্রীড়ানূষ্ঠান, বিকেল চারটায় নিকলী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা উপজেলা পরিষদ একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ। বিকেল পাঁচ টায় হা-ডু-ডু খেলা অনুষ্টিত হয় খেলায় অংশগ্রহণ করবেন লাল দল বনাম সবুজ দল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ,কৃষকলীগ, যুবলীগ, শ্্রমিক লীগ ও বিএনপির ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও পৃথক-পৃথক ভাবে মহান স্বাধীনতা দিবস পালন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com