শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে
ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা

ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোঃ আরজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আ.ন.ম. নৌশাদ খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বদরুল হুদা সোহেল, সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ ভূঞা, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান জুয়েল চৌধুরী, সহকারী অধ্যাপক নিবেদিতা দত্ত, আইন বিভাগের সহকারী অধ্যাপক লাকী আক্তার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার জান্নাত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com