রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

 

মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী, বেসরকারী পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় পাকুন্দিয়া সরকারী কলেজের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ, কৃষকলীগ, শ্রমিকলীগসহ নানা পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে মুক্তিযোদ্ধা, পুলিশ, বিএনসিসি, আনসার ভিডিপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু কিশোর সংগঠনের সদস্যরা অংশ নেন। বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুর ২টায় হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন। বিকাল ৪টায় উপজেলা চত্ত্বরে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, একই সময়ে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিকে পাকুন্দিয়া আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন পুলিশ প্রহরায় সকাল ১০.৩০টায় উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com