শনিবার (২৬ মার্চ) এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের ৫৩৫ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত ডিনার মিটিংয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।
.
সম্মাননা প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা কবি আইয়ুব বিন হায়দার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এ বি সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর আলী খান। এছাড়াও একজন অসহায় মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
.
উক্ত ডিনার মিটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান প্রফেসর মোঃ সাদেকুর রহমান, অতীত সভাপতি এপেক্সিয়ান মোল্লা খায়রুল নোমানী, অতীত সভাপতি এপেক্সিয়ান ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ পলাশ, ক্লাবের জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দিন, সেক্রেটারি এপেক্সিয়ান রাশেদুল হক রবিন, ট্রেজারার এপেঃ রুহুল আমিন, সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ জুলিয়াস সহ ক্লাবের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।