মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব

কমলগঞ্জে অসুস্থ্য মুক্তিযোদ্ধার বাড়িতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ১৩৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে অসুস্থ্য মুক্তিযোদ্ধার বাড়িতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ২৮ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে পরিকল্পিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে একজন পাক সেনাবাহিনীর মেজরসহ ৯জন সেনা সদস্যকে হত্যা করেছিল স্থানীয় মুক্তিযোদ্ধা। দীর্ঘ ৫১ বছর বছর শমশেরনগরে এক অসুস্থ্য মুক্তিযোদ্ধার বাড়িতে মুক্তিযোদ্ধা ২৮ মার্চ প্রতিরোধ অভিযানের স্মৃতি চারণ করলেন। সুজা মেমোরিয়াল কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক শাহজাহান মানিকের সঞ্চালনায় শমশেরনগর সাহিত্যাঙ্গণের আয়োজনে সোমবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টায় এ স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন মুক্তিযুদ্ধে ধলই সাব সেক্টরের সাব কমান্ডার মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান। তিনি বয়োজেষ্ঠ্য ও অসুস্থ্য থাকায় আয়োজকরা তাঁর বাড়িতে এ অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে দিনের স্মৃতিচারণ করেন সাত মুক্তিযোদ্ধা যথাক্রমে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাজ্জাদুর রহমান, তোফাজ্জল হোসেন, নির্মল কুমার দাস, আব্দুল কুদ্দুছ, মান উল্যা, আকবর আলী ও আইয়ূব আলী। মুক্তিযোদ্ধা বেশ আবেগ আপ্লুত হয়ে ১৯৭১ সালের ২৮ মার্চের প্রতিরোধ ও ৯জন পাক সেনাকে হত্যার বিবরণ উপস্থিত প্রজন্মের কাছে তুলে ধরেন। তারা বলেন মুক্তিযুদ্ধে এটিই ছিল পাক হানাদার বাহিনীর ওপর প্রথম হামলা। যার ফলে মুক্তিযুদ্ধ চলাকালে পাক সেনারা শমশেরনগরে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্মৃতি চারণ করেন কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান পারভীন আক্তার, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু। উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শাহজাহান মানিক, মুক্তিযোদ্ধা সন্তান এম আউয়াল, মিজানুল হক স্বপন, সাহিত্যিক ও গীতিকার শওকত জুয়েল, লেখক এস এম মোহিন, সাকিল আহমেদ ও জামি আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে দেশ বিদেশ থেকে অনেক মুক্তিযোদ্ধা সন্তান অনুষ্ঠানে যুক্ত হয়ে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের মতামতও ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com