শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

করোনার টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা করেছে সনাক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে
করোনার টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা করেছে সনাক

সনাক, কিশোরগঞ্জ এর উদ্যোগে “করোনা ভাইরাস সংকট মোকাবেলায় টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল কিশোরগঞ্জ সভাকক্ষে কোভিড – ১৯ টিকা প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে “করোনা ভাইরাস সংকট মোকাবেলায় টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় করোনা ভাইরাস এর সংকট মোকাবেলায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এর টিকা কেন্দ্রে সরকারিভাবে টিকা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে টিকা গ্রহিতাদের সাক্ষাতকারের আলোকে এবং সনাক এর ইয়েস গ্রুপের সদস্যদের টিকা কেন্দ্র পর্যবেক্ষণের ভিত্তিতে প্রস্তুতকৃত কমিউনিটি মনিটরিং প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের উপ পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. মোঃ হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “ কিশোরগঞ্জ জেলায় কোভিড – ১৯ টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়নে জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকা প্রশংসনীয়। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে টিকাদান কেন্দ্রে সরকারি সকল নীতিমালা মেনে টিকা প্রদান করা হয় এবং সকল শ্রেণী ও পেশার মানুষের টিকা প্রদান নিশ্চিত করা হয়। সনাক এর ইয়েস গ্রুপ কর্তৃক কমিউনিটি মনিটরিং এর প্রতিবেদন অনুযায়ী ২৫০ শয্যা টিকা কেন্দ্রে নারীদের জন্য পৃথক অপেক্ষমান কক্ষসহ নারীবান্ধব ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে তিনি জানান।”

ডেপুটি সিভিল সার্জন ডা. জহির বক্তব্যে বলেন “ টিকা গ্রহণের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে সরকারি উদ্যোগে প্রচারণা করলেও অনেক ক্ষেত্রে জনসাধারণ শুরুতে সাড়া দেয়না শেষের দিকে সবাই আগ্রহী থাকে। ফলে স্বাস্থ্য কর্তৃপক্ষ চাপের সম্মূখীন হয়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির আহবায়ক এ্যাড. এায়া ভৌমিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারি পরিচালক ডা. নূর মোহাম্মদ সামছুল আলম, নার্সিং সুপারভাইজার নাজমুন আরা বেগম এবং আঃ সালাম।

“করোনা ভাইরাস সংকট মোকাবেলায় টিকা ব্যবস্থাপনায় সুশাসন; চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় সনাক কর্তৃক নিন্মোক্ত সুপারিশ করা হয়:

  • টিকা বিষয়ক তথ্য প্রচারে এবং জনগণকে টিকা নিতে উৎসাহিত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও বাড়ানো।
  • সঠিক সময়ে টিকার পরবর্তী ডোজের এসএমএস পাওয়ার বিষয়টি নিশ্চিত করা যেন টিকা নেওয়ার তারিখ খুব বেশি পিছিয়ে না যায়।
  • নারীদের জন্য পৃথক অপেক্ষমাণ কক্ষসহ সকল নারীবান্ধব ব্যবস্থা নিশ্চিত করা।
  • টিকাদান কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি পালনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
  • প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে টিকা প্রাপ্তি নিশ্চিত করা।
  • টিকা প্রদান সংক্রান্ত যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির শিকার হলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা এবং এ বিষয়ে মানুষকে অবগত করা।
  • যেকোনো ধরনের অব্যবস্থাপনা, অনিয়ম, এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
    কর্তৃপক্ষ কর্তৃক শক্তিশালী মনিটরিং নিশ্চিত করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com